নাম তার জাবুলানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জাবুলানি’ নামের অর্থ—উদ্যাপন করা। কিন্তু নামটা বোধ করি পছন্দ হলো না খেলোয়াড়দের। হুলিও সিজার নাম দিলেন সুপার মার্কেটের বল। ইকার ক্যাসিয়াস বলেছিলেন, বিচ বল। লুই ফ্যাবিয়ানোর কাছে এটিকে মনে হলো ‘অতিপ্রাকৃত বল’!অথচ এবারের বিশ্বকাপের এই নতুন বলটি সম্পর্কে নির্মাতাপ্রতিষ্ঠান অ্যাডিডাসের দাবি ছিল, এটি ইতিহাসের নিখুঁততম বল। অথচ প্রতিটি বিশ্বকাপের মতোই খেলা শুরুর আগে শুরু হলো নতুন বলের সমালোচনা। এবার ব্যতিক্রম হিসেবে টুর্নামেন্ট শুরুর পরও তা থামল না। শেষ পর্যন্ত নাসার বিজ্ঞানাগারে পরীক্ষার ফলও জানাল—জাবুলানিতে সত্যিই একটু ঝামেলা আছে।তবে জাবুলানি নিয়ে যতই সমালোচনা হোক, এমন কিছু উল্টাপাল্টা আচরণ কিন্তু সে করেনি। অন্তত গোলরক্ষকদের সঙ্গে খুব শত্রুতা তো ছিলই না। তা থাকলে কি আর গোলের এমন আকাল হয়!