নাম পরিবর্তনের প্রতিবাদে বিএনপির ওয়াকআউট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করার প্রতিবাদে বিএনপি আজ মঙ্গলবার জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে। সংসদে ফিরে পয়েন্ট অব অর্ডারে মওদুদ আহমদ অধিবেশনের শুরুতে প্রায় ২০ মিনিট ভাষণ দেন। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে বিকেলে অধিবেশন শুরু হয়।মওদুদ আহমদ বলেন, ‘জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করায় আমরা সংসদ থেকে ওয়াকআউট করছি।’ তিনি বলেন, বিমানবন্দরের নাম পরিবর্তন করে জিয়া বা বিএনপির কোনো ক্ষতি হবে না। ক্ষতি হবে বর্তমান সরকারের। কারণ, এর মাধ্যমে বর্তমান সরকার কী পরিমাণ প্রতিহিংসাপরায়ণ, তা প্রকাশ করেছে।এর আগে অধিবেশনের শুরুতেই স্পিকার মওদুদ আহমদকে ফ্লোর দিয়ে বলেন, কাউকে অসম্মান এবং কটাক্ষমূলক বক্তব্য যেন কেউ এ সংসদে না দেন। আর দিলে তা সঙ্গে সঙ্গে এক্সপাঞ্জ হয়ে যাবে। মওদুদ আহমদ জিয়া বিমানবন্দরের নাম পরিবর্তনের প্রতিবাদ ছাড়াও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার অফিসে বোমা হামলার প্রস্তুতির ঘটনার প্রতিবাদ জানান। একই সঙ্গে তিনি বিরোধীদলীয় নেত্রীর নিরাপত্তা বাড়ানোর এবং ওই ঘটনার তদন্তের দাবি জানান।