নাম পাল্টে যাচ্ছে সুন্দলপুর তেল-গ্যাস প্রকল্পের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জের সুন্দলপুর তেল-গ্যাস অনুসন্ধান প্রকল্পের নাম পাল্টে গ্রামের নাম অনুসারে শাহজাদপুর তেল-গ্যাস অনুসন্ধান প্রকল্প করা হচ্ছে। আজ সোমবার দুপুরে শাহজাদপুরে সুন্দলপুর নতুন গ্যাসক্ষেত্র পরিদর্শন করতে এসে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এ ঘোষণা দিয়েছেন।উপদেষ্টা বলেন, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন প্রতিষ্ঠানকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।