নাম বদলের সংস্কৃতি শুরু করেছে বিএনপি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিএনপি নাম বদলের সংস্কৃতি শুরু করেছে। তাদের সময় আড়াই শ স্থাপনার নাম বদল করা হয়েছিল।’ বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘তারা একবারও ভাবেনি, আবার তাদের খারাপ সময় আসতে পারে।’ আজ শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সভার আয়োজন করা হয়।