নাম বদলের সিদ্ধান্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কার্জন হলের পাশে নির্মাণাধীন ছাত্রী হলটির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার রাতে সিন্ডিকেটের জরুরি সভায় হলটির নাম কবি ও নারী আন্দোলনের অগ্রপথিক সুফিয়া কামালের নামে করার প্রস্তাব অনুমোদিত হয়েছে। বিগত চারদলীয় জোট সরকারের আমলে কাজ শুরু হওয়ার পর সিনেট তৎকালীন প্রধানমন্ত্রী ও বিএনপির নেত্রী খালেদা জিয়ার নামে হলটির নামকরণের প্রস্তাব পাস করে। এ বিষয়ে উপাচার্য আরেফিন সিদ্দিক বলেন, এ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো স্থাপনার নাম জীবিত ব্যক্তির নামে হয়নি। এ জন্যই এই সিদ্ধান্ত। ২৮ জুন সিনেটের বার্ষিক অধিবেশনে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। বিশ্ববিদ্যালয় প্রতিবেদক