নামজারি বা মিউটেশনের জন্য যা করতে হয়
মিউটেশনের জন্য সহকারী কমিশনার (ভূমি) বরাবরে দরখাস্ত দাখিল করতে হয় নীল কাগজে ১০ টাকার কোর্ট ফি দিয়ে।যেসব কাগজপত্র প্রয়োজন: কেনার ক্ষেত্রে : ক্রয় ও প্রয়োজনীয় ভায়া দলিল, মৃত্যুর ক্ষেত্রে : ওয়ারিশ সনদপত্র, হেবা বা দানের ক্ষেত্রে : হেবা দলিলের কপি, সকল রেকর্ড/পরচা খতিয়ানের সার্টিফাইড কপি।মিউটেশন বাবদ খরচ: ১। আবেদন ফি =১০.০০ টাকা, ২। নোটিশ জারির ফি = ২.৫০ টাকা, ৩। রেকর্ড, সংশোধন ও পরচা ফি = ২২৫.০০ টাকা, মোট ২৩৭.৫০ টাকা।কত দিনে মিউটেশন সম্পন্ন হবে: মালিকানা বিষয়ে কোনো বিতর্ক না থাকলে আবেদনপ্রাপ্তির তারিখ থেকে সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে শেষ হবে। আবেদনপত্র জমা দেওয়ার ৩০ দিনের মধ্যে মিউটেশন কেস নিষ্পত্তি না হলে এবং উল্লিখিত খরচের অতিরিক্ত ফি কেউ দাবি করলে সহকারী কমিশনার (ভূমি) অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে আবেদন করার বিধান রয়েছে। ১. উপজেলা ভূমি অফিস এবং ইউনিয়ন ভূমি অফিস থেকে মিউটেশনের কাজ সম্পন্ন হয়। ২. মিউটেশন করার কারণ: ক. জমি বিক্রি বা অন্য কোন কারণে হস্তান্তর করার জন্য, খ. ভূমি মালিকের মৃত্যুর পর জমি ওয়ারিশদের মধ্যে বণ্টনের জন্য, গ. জমির শ্রেণী পরিবর্তন হলে,ঘ. সরকার কর্তৃক ভূমি বন্দোবস্ত দেওয়া হলে।মিউটেশনের জন্য যা যা করণীয়: ১। সহকারী কমিশনার (ভূমি) বরাবরে আবেদন, ২। আবেদনপত্রের সঙ্গে দলিল, ভায়া দলিল, ৩। ওয়ারিশ সার্টিফিকেটের কপি, ৪। প্রয়োজনে পূর্ব মালিকানার মৃত্যু সনদপত্র, ৫। পূর্ব খতিয়ানের কপি, ৬। প্রয়োজনে জমির ফরায়েজ, ৭। প্রয়োজনীয় ক্ষেত্রে আদালতের ডিক্রি/রায়।মিউটেশন আবেদ নিষ্পত্তির সময়: ১। আবেদন প্রাপ্তির পর রেজিস্ট্রিভুক্ত করে তদন্তের জন্য প্রেরণ-৩ দিন, ২। তহশিলদারের কাছ থেকে তদন্ত প্রতিবেদন, ৩। পক্ষগণকে নোটিশ প্রদান ও শুনানি গ্রহণ ১০ দিন, ৪। রেকর্ড-কাগজপত্র যাচাই ৫ দিন, ৫। সিদ্ধান্ত/আদেশ প্রদান ৩ দিন, ৬। তামিলকরণ ও রেকর্ড সংশোধন ২ দিন, মোট ৩০ দিন।