নামী স্কুলের পাঠদান প্রচারে শিক্ষাব্যবস্থা উন্নত হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঢাকার নামী-দামি স্কুলের শিক্ষাদান পদ্ধতি সরাসরি টিভিতে প্রচার করা হবে। এর মাধ্যমে নামী-দামি এসব স্কুলের শিক্ষাদান পদ্ধতি প্রত্যন্ত এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে ছড়িয়ে দেওয়া হবে, যাতে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান ভালো ফলাফল করতে পারে। এতে করে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাব্যবস্থা উন্নত হবে।আজ বুধবার সকাল সাড়ে ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁর কাছে ফলাফলের কপি হস্তান্তর করেন। সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাঁদপুর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের প্রতি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ বক্তব্য দেন।প্রধানমন্ত্রী বলেন, এবার যারা পাস করেনি, তাদের হতাশ হওয়ার কিছু নেই। ভালোভাবে পড়াশোনা করে তাদের ভবিষ্যতে ভালো ফল করতে হবে। আগামী দিনে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাসের হার বৃদ্ধির ব্যাপারে শিক্ষকসহ সংশ্লিষ্ট সবার প্রতি প্রধানমন্ত্রী অনুরোধ জানান।প্রধানমন্ত্রী বলেন, সরকার শিক্ষার্থীদের জন্য শিক্ষাসহায়তা ট্রাস্ট ফান্ড গঠন করেছে। যার মাধ্যমে দরিদ্র শিক্ষার্থীদের অনুদান এবং তারা বিনা পয়সায় লেখাপড়া করতে পারবে। এই ফান্ডে সরকার এক হাজার কোটি টাকা অনুদান দিয়েছে।চাঁদপুর সরকারি মহিলা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, কলেজ অধ্যক্ষ সাদেকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আবদুর রউফ, কলেজশিক্ষার্থী নাজিফা ইসলাম, সোনিয়া সুলতানা ও নাবিলা আশরূপার সঙ্গে কথা বলেন।