নারায়ণগঞ্জে ইসলামী ছাত্রী সংস্থার ১৬ জন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লার ভুঁইঘর এলাকায় গোপন বৈঠক করার সময় ইসলামী ছাত্রী সংস্থার ১৬ জন সদস্যকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে তাঁদের আটক করা হয়।ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার একটি বাড়ি থেকে ওই সদস্যদের আটক করা হয়। তাঁদের কাছ থেকে জিহাদি বই এবং জামায়াতের বিভিন্ন লিফলেট পাওয়া গেছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে।