নারায়ণগঞ্জে ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষ, আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে ককটেল বিস্ফোরণ, পুলিশের সঙ্গে বিএনপি-জামায়াতের কর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া, সংঘর্ষ ও আটকের মধ্য দিয়ে চলছে ১৮ দলের ডাকা ৩৬ ঘণ্টার হরতালের প্রথম দিন আজ বুধবার। এসব ঘটনায় নগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামালসহ ১৫ জন আহত হয়েছেন। এ পর্যন্ত ১৬ জনকে আটক করেছে পুলিশ।আজ সকালে হরতালের সমর্থনে বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামালের নেতৃত্বে শহরের ১ নম্বর রেলগেট এলাকা থেকে একটি মিছিল বের হয়। মিছিলকারীরা ট্রেন চলাচলে বাধা দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় হরতালকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশ কয়েক দফা ফাঁকা গুলি ছুড়ে মিছিল ছত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষে এ টি এম কামালসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।অন্যদিকে, সকালে ঢাকা-মদনপুর সড়কে ছাত্রদলের নেতা আবুল কাউছার আশার নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে ও ইটের টুকরো ফেলে অবরোধ সৃষ্টি করে। এ সময় বেশ কয়েকটি গাড়ি আটকে চালকদের গাড়ি থেকে নামিয়ে দেয় পিকেটাররা। শহরের গলাচিপা এলাকায় একটি মিছিল বের করে যুবদল। সেখানে তারা চার-পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটায় এবং কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এ ছাড়া, জালকুড়ি এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটায় পিকেটাররা। অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এস এম আশরাফুজ্জামান প্রথম আলো ডটকমকে জানান, পুলিশ হরতালের আগের রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৫ জনকে এবং সকালে পিকেটিংয়ের সময় শহরের দেওভোগ এলাকা থেকে আরও একজনকে গ্রেপ্তার করে।