নারায়ণগঞ্জে গণপিটুনিতে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির অভিযোগে আজ রোববার ভোরে গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। তবে তাঁর নাম জানা যায়নি। এ সময় একজন আহতও হয়েছেন।সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আলম মোল্লা প্রথম আলো ডটকমকে বলেন, আজ ভোর চারটার দিকে সিদ্ধিরগঞ্জের মাঠপাড়া হাজি সুপার মার্কেট এলাকায় একদল চোর বৈদ্যুতিক ট্রান্সফরমার খুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় এলাকার লোকজন বিষয়টি টের পেয়ে চোরের দলকে ধাওয়া করে দুজনকে আটক করে। গণপিটুনি দিলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় একজনকে আটক করে শহরের খানপুরে অবস্থিত নারায়ণগঞ্জ হাসপাতালে পাঠায়। তবে পুলিশ নিহত ও আহত ব্যক্তির নাম জানাতে পারেনি।