নারায়ণগঞ্জে গাড়িতে আগুন, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর ডাকা হরতালের তৃতীয় দিনে আজ বুধবার নারায়ণগঞ্জের ফতুল্লায় দুটি গাড়িতে আগুন দিয়েছেন জামায়াত-শিবিরের কর্মীরা। এ সময় তাঁরা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। পুলিশ ঘটনাস্থলে আসার আগেই তাঁরা পালিয়ে যান। বুধবার ভোর পৌনে ছয়টার দিকে কাশিপুরের ভোলাইল এলাকায় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ভোর পৌনে ছয়টার দিকে ফতুল্লার ভোলাইল এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কে হরতালের সমর্থনে ঝটিকা মিছিল বের করেন জামায়াত-শিবিরের কর্মীরা। এ সময় তাঁরা ক্রাউন সিমেন্টের একটি ট্রাক ও প্রিমিয়ার সিমেন্টের একটি কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দেন। ভাঙচুর করেন বেশ কয়েকটি যানবাহন। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তাঁরা পালিয়ে যান। ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, দুটি গাড়িতে আগুন দিয়েছেন জামায়াত-শিবিরের কর্মীরা।হরতালকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকলেও স্থানীয় গণপরিবহন চলাচল করছে। মহাসড়কসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে র্যাব ও পুলিশের টহল রয়েছে।