নারায়ণগঞ্জে বাসে আগুন, আটক ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় আজ রোববার দুপুর ১২টার দিকে আনন্দ পরিবহনের একটি বাসে আগুন দেন জামায়াত-শিবিরের কর্মীরা। ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জে শিমরাইল এলাকায় এবং শহরের চাষাঢ়ায় লাঠিসোঁটা নিয়ে হরতালবিরোধী মিছিল করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আশরাফুজ্জামান জানান, শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।