নারায়ণগঞ্জে যুবকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সিংলাব এলাকার এনএস ফিলিং স্টেশনের পাশের ডোবা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (৩০) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যার দিকে এলাকাবাসী খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম প্রথম আলো ডটকমকে জানান, লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অজ্ঞাত পরিচয় যুবকের পরনে ছিল নীল চেক শার্ট ও জিনসের প্যান্ট। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।