নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতের একজনের পরিচয় মিলেছে, অন্য দুজনের পরিচয় পাওয়া যায়নি।কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহম্মেদ প্রথম আলো অনলাইনকে জানান, গতকাল রাত সাড়ে ১১টার দিকে মহাসড়কের রূপগঞ্জের ভুলতায় নরসিংদীগামী পিকআপ ভ্যানের সঙ্গে পেছন থেকে ধাক্কা লাগায় একটি প্রাইভেটকার। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালকসহ তিনজন নিহত হয়।ওসি আরও জানান, নিহত ওই চালকের নাম জহির। তাঁর বাড়ি রূপগঞ্জের আউখাবো এলাকায়। বাকি দুজনের পরিচয় জানার চেষ্টা চলছে বলে ওসি জানিয়েছেন।