নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বোরাবো এলাকায় গতকাল রোববার রাতে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও একজন আহত হয়েছেন।রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বার্তা সংস্থা ইউএনবিকে বলেন, গতকাল রাত ১০টার দিকে বোরাবো এলাকায় একটি ট্রাক মুখোমুখি একটি বেবিট্যাক্সিকে চাপা দেয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।পুলিশ জানায়, নিহত ব্যক্তিরা আশপাশের হওয়ায় পরিবারের সদস্যরা তাঁদের লাশ নিয়ে গেছে। তাই তাত্ক্ষণিকভাবে নাম-পরিচয় পাওয়া যায়নি। আহত ব্যক্তিকে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।