নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের গ্রাহকদের ‘০২’ দরকার নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার টেলিফোন সার্ভিস ঢাকা মাল্টি এক্সচেঞ্জের আওতাভুক্ত করায় সেসব এক্সচেঞ্জের নম্বরগুলো পরিবর্তিত হয়েছে। ফলে উল্লিখিত এক্সচেঞ্জগুলোর গ্রাহকেরা ঢাকা মাল্টি এক্সচেঞ্জের যেকোনো নম্বরে কোড (০২) ছাড়াই সরাসরি কল করতে পারবেন।তবে ঢাকা, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের বাইরের অন্য জেলার গ্রাহকদের ওইসব এক্সচেঞ্জে কল করতে ঢাকার মতো ‘০২’ কোড ব্যবহার করতে হবে। এ ছাড়া নতুন নম্বর হবে ৭ ডিজিটের। পুরোনো নম্বরের আগে শুধু ৭৬ যোগ হবে।রূপগঞ্জ থেকে ২২ জানুয়ারি দুপুরে নারায়ণগঞ্জ-১ আসনের সাংসদ গোলাম দস্তগীর গাজী ঢাকায় বিটিসিএলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আজিজুল ইসলামের সঙ্গে কথা বলে এই কার্যক্রম উদ্বোধন করেন।আজ বুধবার বিটিসিএলের এক সংবাদবিজ্ঞপ্তি থেকে জানা যায়, মুন্সিগঞ্জের চারটি এক্সচেঞ্জের টেলিফোন নম্বর আগামী ২৮ জানুয়ারি থেকে পরিবর্তিত হবে।বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত জানার জন্য ৭৬৪৩০০০, ৭৬১০০০০ ও ৭৬১১০৫৪ নম্বরে ডায়াল করে তথ্য সংগ্রহেরও অনুরোধ করা হয়। বিজ্ঞপ্তি।