নারায়ণগঞ্জ-ঢাকা কোথাও স্বস্তি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে আমার জন্ম। আমি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে (এইউবি) বিবিএতে পড়ছি। একসময় আমি নারায়ণগঞ্জ থেকে ঢাকায় এসে প্রতিদিন বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতাম। তখন বাসে কিংবা ট্রেনে করে ঢাকায় আসতাম। দীর্ঘ ভ্রমণের মাধ্যমে আমার বিশ্ববিদ্যালয়ের জীবনের তিনটি বছর কাটাই। একপর্যায়ে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় আসার সড়কপথে যানজট প্রকট আকার ধারণ করে। আবার বাসভাড়াও অনেক বেড়ে যায়। অন্যদিকে ট্রেনে যাত্রীর গাদাগাদি শুরু হয়। কষ্টকর ভ্রমণের কারণে আমার শিক্ষাজীবন অনিশ্চিত হয়ে পড়ে। শিক্ষা ও ভবিষ্যৎ জীবন সুদৃঢ় করতে বাধ্য হয়ে ঢাকায় চলে আসি।এখন আমি সহজেই ক্লাসে যেতে ও বাসায় ফিরতে পারছি। সব মিলিয়ে আমার পড়াশোনা ভালোভাবে চলছে। তবে এখন বিপদে আছি বাসাভাড়া নিয়ে। দিন দিন বাসাভাড়া বেড়েই চলছে। সম্প্রতি আমি বাসাবদল করেছি। তবে যেখানে যাই, সেখানেই অনেক বেশি বাসাভাড়া দিতে হয়। বাড়িওয়ালারা ভাড়ায় কোনো ছাড় দিতে রাজি নন। কারণ, তাঁরা জানেন, ভাড়া বেশি নিলেও ভাড়াটের অভাব হবে না। ভাড়াটেদের আয়ের সঙ্গে বাসাভাড়া সামঞ্জস্য হওয়া দরকার। নইলে ঢাকায় ভাড়াটেদের আর্থিক কষ্ট কমবে না। ভাড়াটেদের কষ্ট কমাতে কেউ কি এগিয়ে আসবে না?আসাদুজ্জামান খান[email protected]