নারায়ণগঞ্জ নির্বাচন নিয়ে বিএনপির শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (এনসিসি) নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু হবে না বলে আশঙ্কা প্রকাশ করেছে বিএনপি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ আশঙ্কার কথা জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।আশঙ্কার কারণ ব্যাখ্যা করে আবদুল্লাহ আল নোমান বলেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব না। এই কমিশন নিরপেক্ষ নয়। তা ছাড়া নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হচ্ছে। এই মেশিনের মাধ্যমে ভোটের ফলাফল পাল্টে দেওয়া সম্ভব।সংবাদ সম্মেলনে আগে দলীয় কার্যালয়ে বিএনপির একটি যৌথসভা অনুষ্ঠিত হয়। ৭ নভেম্বর উপলক্ষে যৌথসভায় ১০ দিনব্যাপী কর্মসূচি চূড়ান্ত করা হয়। বিএনপি ওই দিনটি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে আসছে।কর্মসূচির মধ্যে আছে আলোচনা সভা, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুলের শ্রদ্ধা, শোভাযাত্রা প্রভৃতি। ৭ নভেম্বর দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন হবে। ওই দিন সকাল ১০টায় জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ৭ নভেম্বরের কর্মসূচি দেশব্যাপী পালিত হবে।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব বরকতউল্লাহ, রহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী, গোলাম আকবর খন্দকার প্রমুখ।কারও বিরুদ্ধে সাক্ষী দিইনি: সংবাদ সম্মেলনে বিএনপির ঢাকা মহানগরের সদস্যসচিব ও কেন্দ্রীয় অর্থবিষয়ক সম্পাদক আবদুস সালাম সাংবাদিকদের বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তার কাছে কারও বিরুদ্ধে সাক্ষী দিইনি। তদন্ত কর্মকর্তা সাক্ষীর জন্য ডাকেনি, বরং কিছু তথ্য জানার জন্য ডেকেছিলেন।’আবদুস সালাম বলেন, ‘নিজামী, মুজাহিদ ও আবদুল আলীমকে চিনি কি না, তা জানতে চেয়েছিলেন তদন্ত কর্মকর্তা। আমি বলেছি, রাজনৈতিক নেতা হিসেবে তাঁদের চিনি। এ ছাড়া আমি কোন সেক্টরে যুদ্ধ করেছি, এসব জানতে চেয়েছেন।’বিএনপির এই নেতা বলেন, ‘১৯৭৩ সালের ট্রাইব্যুনাল আইন অনুযায়ী আমাকে সেখানে যেতে বাধ্য করে তদন্ত কর্মকর্তা। এ সময় আমার সঙ্গে আইনজীবীও ছিলেন।’