নারায়ণগঞ্জ নির্বাচন রাজনীতিকদের কাছে বার্তা: ওবায়দুল কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও তথ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ওবায়দুল কাদের বলেছেন, ‘নারায়ণগঞ্জের নির্বাচন রাজনীতিকদের কাছে জনগণের চোখের ইশারা ও মুখের ভাষা বোঝার একটি পরিষ্কার বার্তা। নির্বাচনের মাধ্যমে জনগণ তা বুঝিয়ে দিয়েছে।’ওবায়দুল কাদের বলেন, ‘এই নির্বাচনের মাধ্যমে সরকার ও নির্বাচন কমিশনের সাফল্যও শতভাগ প্রমাণিত হয়েছে। একই সঙ্গে বিজয় হয়েছে গণতন্ত্র ও জনগণের।’আজ সোমবার সংসদ ভবনের মিডিয়া সেন্টারে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন।নারায়ণগঞ্জ নির্বাচনের কয়েকটি অর্জন আছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘সরকারের অধীনে নির্বাচন কমিশন যে স্বাধীনভাবে কাজ করতে পারে তা এবার প্রমাণ হলো। একই সঙ্গে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে যেসব প্রশ্ন উঠেছিল তাও দূর হয়েছে।’ইভিএম প্রকল্প নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘এটি এখনো একটি পাইলট প্রকল্প। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে এটি পরীক্ষামূলকভাবে ব্যবহার হয়েছিল। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে এর কোনো ক্ষতিকর দিক থাকলে সবার সঙ্গে আলোচনা করে তা বাদ দেওয়া যেতে পারে।’ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী ইভিএমের পক্ষে কথা বলছেন বলেই বিরোধী দলকে এর বিরোধিতা করতে হবে, এমন নয়। তাহলে তো গণতন্ত্র থাকে না।’