নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের ব্যয় দাখিলের সময় ৩ ডিসেম্বর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থীদের আগামী ৩ ডিসেম্বরের মধ্যে হলফনামাসহ নির্বাচনী ব্যয়ের হিসাব দাখিল করতে বলা হয়েছে। আজ রোববার নির্বাচন কমিশন থেকে এ-সংক্রান্ত নির্দেশ জেলা নির্বাচন কমিশনের কাছে পাঠানো হয়েছে। নির্বাচন কমিশনের যুগ্ম সচিব বিশ্বাস লুত্ফর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেওয়া হয়েছে। জেলা নির্বাচন কমিশন অফিসে এ হিসাব জমা দিতে হবে।নির্বাচনী বিধান অনুযায়ী নির্বাচিত প্রার্থীর নাম-ঠিকানা সরকারি গেজেটে প্রকাশ হওয়ার তারিখ থেকে পরবর্তী ৩০ দিনের মধ্যে এই হিসাব দাখিল করতে হয়।নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী প্রার্থীদের নাম-ঠিকানা সরকারি গেজেটে প্রকাশ করা হয় ৩ নভেম্বর।