নারায়ণগঞ্জে চক্ষুশিবির উদ্বোধন করবেন ববিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সুবিধাবঞ্চিত, অনাথ ও দুস্থ শিশুদের উন্নয়নের জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন ডিসট্রেসড চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনালের (ডিসিআই) শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন ববিতা। সংগঠনটির বছরব্যাপী নানা কার্যক্রমের অংশ হিসেবে নারায়ণগঞ্জে আয়োজন করা হয়েছে চক্ষুশিবির। আজ এই চক্ষুশিবির উদ্বোধন করবেন চিত্রনায়িকা ববিতা। এখানে দুস্থ মানুষের চোখের চিকিৎসা দেওয়া হবে। এ ছাড়া ২৪ এপ্রিল রাজধানীর কল্যাণপুরে ডিসিআই পরিচালিত একটি শিশু দিবাযত্ন কেন্দ্রের উদ্বোধন করবেন তিনি। ববিতা জানান, এরই মধ্যে ডিসিআইয়ের পরিচালক এহসানুল হক যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় এসেছেন। তিনি নিজেও এই চক্ষুশিবির ও শিশু দিবাযত্ন কেন্দ্রের কার্যক্রমে অংশ নেবেন।ববিতা বললেন, ‘পর্যায়ক্রমে ডিসিআইয়ের কার্যক্রম সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।’