নারায়ণগঞ্জে ট্রাকের চাপায় এক নারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের চাষাঢ়া শহরে সড়ক দুর্ঘটনায় আজ বৃহস্পতিবার দুপুরে হোসনে আরা নামের এক নারী নিহত হয়েছেন। এ ছাড়া বিক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধ করে রাখে। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ এ কথা জানিয়েছে।নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, দুপুর ১২টার দিকে চাষাঢ়ায় একটি ট্রাক পেছন দিক থেকে একটি রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশার আরোহী হোসনে আরা (৫৫) ঘটনাস্থলেই নিহত হন। আর গুরুতর আহত হন রিকশাচালক। পরে আশপাশের লোকজন চালককে চাষাঢ়া শহরের খানপুর হাসপাতালে ভর্তি করে।এ ঘটনায় উত্তেজিত জনতা ট্রাক ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। বিক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধ করে রাখে। এতে চাষাঢ়া শহরে দুপুর ১২টা থেকে বেলা একটা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে এবং তীব্র যানজট সৃষ্টি হয়।পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে সড়কে যান চলাচল শুরু হয়। এ ঘটনায় পুলিশ ট্রাকের চালক মিরাজ ও চালকের সহযোগী সোহাগকে আটক করেছে।নিহত হোসনে আরা নারায়ণগঞ্জ সদর উপজেলার তল্লা এলাকার অধিবাসী। তিনি মোহাম্মদ হোসেনের স্ত্রী বলে জানা গেছে।