নারায়ণগঞ্জে ট্রাকের চাপায় নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কামতাল এলাকায় ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালক ও যাত্রীসহ পাঁচজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।বন্দরের কামতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলীম প্রথম আলো ডটকমকে বলেন, মহাসড়কের কামতাল এলাকায় ঢাকামুখী সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে চাপা দেয় একটি ট্রাক। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে অটোরিকশার চালক ও চার যাত্রীর মৃত্যু হয়।নিহত ব্যক্তিদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন বন্দর উপজেলার মালিবাগ এলাকার রাসেল ও হানিফা। লাশ উদ্ধার করে কাঁচপুর হাইওয়ে থানায় নেওয়া হয়েছে বলে বন্দরের কামতাল পুলিশ ফাঁড়ির এসআই আলীম জানিয়েছেন।