নারায়ণগঞ্জে ট্রাক্টর-টেম্পোর সংঘর্ষে নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জে বালুবাহী ট্রাক্টর ও টেম্পোর সংঘর্ষে পোশাক কারখানার দুই শ্রমিক নিহত এবং তিনজন আহত হয়েছেন। আজ শনিবার সকালে উপজেলার আউখাবো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় নিহত শ্রমিকেরা হলেন আবু কালাম (২৮) ও পিউস চড়ে (৩২)। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহতরা সবাই উপজেলার আউখাবো এলাকার রবিন টেক্স নামের একটি পোশাক-কারখানার শ্রমিক।রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, আজ সকালে উপজেলার আউখাবো এলাকায় দুটি ট্রাক্টরের একটি অন্যটিকে অতিক্রম করতে গেলে যাত্রীবাহী একটি টেম্পো মাঝখানে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। পরে সড়কের পাশে একটি ট্রাক্টর খাদে পড়ে যায়।