নারায়ণগঞ্জে দুই জেএমবি সদস্যের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে অস্ত্র ও বিস্ফোরকের পৃথক দুটি মামলায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিনের (জেএমবি) দুই সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের ৩ নম্বর স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক মুন্সী মোহাম্মদ মশিয়ার রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—বরগুনার ইসলামপুর সদরের বাদরগাছিয়া গ্রামের মেহেদী হাসান আবীর ওরফে তানভীর ওরফে মুশফিক (৩০) এবং রংপুরের গঙ্গাচরা থানার জহিরুল ইসলাম জাহিদ ওরফে বাদল (৩২)।রাষ্ট্রপক্ষের আইনজীবী দেলোয়ারা বেগম বলেন, ২০০৯ সালের ২৬ অক্টোবর র্যাবের গোয়েন্দা ইউনিট রূপগঞ্জ উপজেলার আরিয়াবো এলাকা থেকে মুশফিক ও বাদলকে আটক করে। তাঁদের কাছে অস্ত্র পাওয়া যায়। এ ঘটনায় র্যাব-১১ আদমজীনগরের ডিএডি আবুল বাশার বাদী হয়ে রূপগঞ্জ থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা করেন।