নারায়ণগঞ্জে দুই শিশুকে হত্যা, বাবা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় আজ মঙ্গলবার সকালে একটি পুকুর থেকে নয় মাস বয়সী সামীন্ত ও শিমু নামের দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ওই দুই শিশুর বাবা আবুল কাশেমকে গ্রেপ্তার করা হয়েছে।সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদরুল আলম জানান, আজ সকালে উপজেলার সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকার নওয়াব মিয়ার বাড়ির ভাড়াটিয়া পোশাক শ্রমিক আবুল কাশেমের সঙ্গে সালমার বিয়ে হয় সাত-আট বছর আগে। তাঁদের সংসারে দুই শিশু সন্তান সামীন্ত ও শিমু। গতকাল রাতে খাওয়া-দাওয়া শেষ করে আবুল কাশেম ও সালমা ঘুমিয়ে পড়েন। আজ সকালে ঘুম থেকে উঠে সালমা দেখেন শিশু সামীন্ত ও শিমু বিছানায় নেই। অনেক খোঁজাখুজি করেও তাদের কোথাও পাওয়া যায়নি। পরে সকাল ১০টার দিকে বাড়ির সামনে ৫০ গজ দূরত্বের একটি পুকুরে দুই শিশুর লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ শিশু দুটির লাশ উদ্ধার করে।ওসি জানান, পারিবারিক কলহের জের ধরে শিশু দুটিকে পরিকল্পিতভাবে পুকুরের পানিতে ডুবিয়ে হত্যা করা হতে পারে। শিশুদের বাবা আবুল কাশেমকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে মামলা করা হবে।