নারায়ণগঞ্জে নালায় বিস্ফোরণ, আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সৈয়দ আলী চেম্বার রোডে পৌরসভার পয়ঃনিষ্কাশন নালার ভেতরে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে।আজ মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সৈয়দ আলী চেম্বার রোডের ডিবি প্লাজার সামনের পয়ঃনিষ্কাশন নালায় এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আহত ব্যক্তিদের শহরের খানপুরে অবস্থিত ২০০ শয্যার হাসপাতালে পাঠানো হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ বিকেলে ওই পয়ঃনিষ্কাশন নালার ভেতরে হঠাত্ করে একটা বিকট শব্দ হয়। এ সময় পয়ঃনিষ্কাশন নালার ঢাকনা উড়ে যায় এবং ভেতরে আগুন জ্বলতে থাকে। এ ঘটনায় ভয়ে ছোটাছুটি করার সময় বাসের যাত্রী ও পথচারীসহ ছয়জন আহত হয়েছে। পরে মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক আহসানুল কবির জানান, নালার ভেতর তিতাস গ্যাসের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে।নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুন নিয়ন্ত্রণে রয়েছে। এখন আর আতঙ্কিত হওয়ার কিছু নেই।