নারায়ণগঞ্জে প্রবীণ আইনজীবী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের প্রবীণ আইনজীবী ও জেলা জাতীয় পার্টির (এরশাদ) সাবেক আহ্বায়ক মহিউদ্দিন আলতাফ (৫৫) খুন হয়েছেন।্রগতকাল বৃহস্পতিবার রাতে বন্দর উপজেলার চিতাশাল এলাকায় মদনগঞ্জ-মদনপুর সড়কের পাশের একটি ঝোপ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। মহিউদ্দিন আলতাফ নারায়ণগঞ্জ্রজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সাবেক সাংসদ এস এম আকরামের ছোট ভাই। মহিউদ্দিন আলতাফের মেয়ে কাকলী বেগম জানান, তাঁরা বন্দর উপজেলার আলীনগর এলাকায় বসবাস করেন। বুধবার সন্ধ্যায় মহিউদ্দিন আলতাফ আয়কর বিভাগের এক আইনজীবীর কাছে যাবেন বলে বাসা থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। বন্ধ থাকে তাঁর ব্যবহূত মুঠোফোনও। রাতে বাড়ি না ফেরায় কাকলী বেগম গতকাল বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।্র্র্র্র্র্র্র্র্র্র্রগতকাল রাতে চিতাশাল এলাকায় রাস্তার পাশের ঝোপে একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। কাকলী বেগম রাত সায়া ১১টায় ঘটনাস্থলে পৌঁছে লাশটি তাঁর বাবার বলে শনাক্ত করেন।্র্র্র্র্র্র্র্র্র্র্রবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ জানান, মহিউদ্দিনের গলায় গামছা পেঁচানো ছিল। ধারণা করা হচ্ছে, মহিউদ্দিন আলতাফকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ছাড়া তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ সুপার শেখ নাজমুল আলম বলেন, এটি একটি হত্যাকাণ্ড। তবে কারা, কী কারণে ও কেন তাঁকে খুন করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।