নারায়ণগঞ্জে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আজ বৃহস্পতিবার বিকেলে এই তালিকা প্রকাশ করা হয়।সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মেয়র পদে আটজন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৫৬ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২৪৭ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। ঠিকাদারের লাইসেন্স ও ঋণখেলাপি সমস্যার কারণে ৩১ জন কাউন্সিলরের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।চূড়ান্ত মেয়র পদের প্রার্থীরা হলেন সাবেক সাংসদ শামীম ওসমান, নারায়ণগঞ্জের সাবেক পৌর মেয়র সেলিনা হায়াত আইভী, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক সাবেক সাংসদ এস এম আকরাম, বিএনপির নেতা তৈমুর আলম খন্দকার, ইসলামী আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সভাপতি আতিকুর ইসলাম মুন্সি, আওয়ামী ওলামা লীগের বহিষ্কৃত সভাপতি হাবিবুল্লাহ কাঁচপুরী এবং স্বতন্ত্র হিসেবে আতিকুল ইসলাম ও শরিফ আহমেদ।