নারায়ণগঞ্জে বাড়িতে বোমা বিস্ফোরণে ৬ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে এক বাড়িতে বোমা বিস্ফোরণে ছয়জন আহত হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সদর উপজেলার ফতুল্লার মাসদাইর গাবতলী নতুন বাজার এলাকার আবদুল খালেকের বাড়িতে এ ঘটনা ঘটে। আহত ছয়জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফতুল্লা মডেল থানার পুলিশ জানায়, বোমা বিকট শব্দে বিস্ফোরিত হলে ঘরের টিনের চাল উড়ে যায়। বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পুলিশ এখন পর্যন্ত ঘটনার রহস্য বের করতে পারেনি। পুলিশের ধারণা, এ ঘটনায় জঙ্গি-সংশ্লিষ্টতা থাকতে পারে।বোমা বিস্ফোরণে হোসাইন মোল্লা (২৪), জামাল ওরফে কামাল (২৫), ইব্রাহিম (২০), জুয়েল (২০), সালাউদ্দিন হাওলাদার (২৯) ও বাচ্চু মিয়া (২৫) আহত হন। এঁরা সবাই খালেকের বাড়ির একটি ঘরে ভাড়া থাকতেন। তাঁদের অধিকাংশই গার্মেন্টসে কাজ করতেন। তবে একজন মাদ্রাসাশিক্ষক আছেন। আহত ব্যক্তিরা পুলিশ প্রহরায় চিকিৎসাধীন।ফতুল্লা মডেল থানার সহকারী পুলিশ সুপার রিয়াজুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুরো বিষয় খতিয়ে দেখা হচ্ছে।