নারায়ণগঞ্জে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় ব্যবসায়ী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় গতকাল শুক্রবার মাদক নির্মূল ও প্রতিরোধ কমিটির সদস্য সেলিম আহমেঞ্চদ (২৫) নামের এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে মাদক ব্যবসায়ীরা। মাদক বিক্রিতে বাধা এবং প্রতিবাদ করায় তাঁরা সেলিমকে হত্যা করেন। এ ঘটনায় তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এদিকে এর প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।সেলিম উপজেলার মাছিমপুর গ্রামের মো. জালাল আহমেঞ্চদের ছেলে।এলাকাবাসী ও পুলিশ জানায়, মাছিমপুর গ্রামে সেলিম আহমেঞ্চদের বাড়িতে গতকাল ভোরে একদল মাদক ব্যবসায়ী হামলা চালান। তাঁরা সেলিমকে চাকু ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেন। এ সময় সেলিমের আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে মাদক ব্যবসায়ীরা তিন-চারটি ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যান। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় সেলিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকার লোকজন ক্ষুব্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে চিহ্নিত পাঁচ-ছয়জন মাদক ব্যবসায়ীর বাড়িতে হামলা চালান ও অগ্নিংসযোগ করেন। ঘটনার পর পরই অভিযান চালিয়ে পুলিশ মাদক ব্যবসায়ী মো. সোহেল, মো. মাসুদ ও মো. হাশেমকে আটক করে।পুলিশ আরও জানায়, সেলিম মাদক নিমূল ও প্রতিরোধ কমিটির সদস্য। তিনি এলাকায় মাদক বিক্রিতে বাধা দিতেন এবং পুলিশকে সহায়তা করতেন। এ কারণে মাদক ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, এ ব্যাপারে নিহত ব্যক্তির বাবা জালাল আহমেঞ্চদ মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। ঘটনার সঙ্গে জড়িত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। উল্লেখ্য, ২০ দিন আগে উপজেলার চনপাড়া বস্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চার কর্মকর্তা সাদা পোশাকে মাদকবিরোধী অভিযান চালালে মাদক ব্যবসায়ীরা তাঁদের মারধর করেন। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।