নারায়ণগঞ্জে মামলার ভয়ে মাঠে নেই বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ডাকা সকাল-বিকেল হরতাল কর্মসূচিতে মাঠে নেই দলের নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার সকাল থেকেই নারায়ণগঞ্জ শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় জেলা বিএনপির কার্যালয় বন্ধ। ভোর থেকেই বিপুলসংখ্যক পুলিশ শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অবস্থান নেয়। সড়কে বেশ কিছু যানবাহন চলাচল করতে দেখা গেছে। শহরের দোকানপাটও খোলা। এ ছাড়া ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক।শহর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল বলেন, ‘নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন থাকায় বিএনপির নেতা-কর্মীরা পুলিশের হামলা মামলার ভয়ে আমরা মাঠে নামিনি।’তবে বাসের চেয়ে ট্রেনে যাত্রীর সংখ্যা ছিল বেশি। সকাল সাড়ে নয়টা পর্যন্ত হরতালের পক্ষে-বিপক্ষে মিছিল করতে কাউকে দেখা যায়নি। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন ছিল। হরতালে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের দূরপাল্লার যানচলাচল বন্ধ থাকলেও লোকাল বাস চলাচল করতে দেখা গেছে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, হরতালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশ মোতায়েন রয়েছে।