নারায়ণগঞ্জে সপ্তাহব্যাপী চারুকলা প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের সপ্তাহব্যাপী দশম বার্ষিক চারুকলা প্রদর্শনী শুরু হয়েছে গতকাল থেকে। শিল্পী শাহাবুদ্দিন আহমেদ প্রদর্শনীর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের পরিচালনা কমিটির সভাপতি বদিউল আলম। প্রদর্শনীতে ৪০ জন নবীন শিল্পীর ১২০টি শিল্পকর্ম স্থান পেয়েছে। শিল্পীরা তেলরং, অ্যাক্রিলিক, জলরং, পেনসিল স্কেচ, গ্রাফিকসসহ বিভিন্ন মাধ্যমে কাজ করেছেন। শিল্পকর্মগুলোতে বাঙালির প্রতিদিনের জীবনযাত্রার বিষয়বস্তুই প্রধান্য পেয়েছে। ক্ষয়ে যাওয়া শিল্প, বন্দর, শহর, বস্তির নোংরা জীবনযাপন, শেওলায় আচ্ছন্ন ধ্বংসপ্রায় পুকুর ও গ্রাম্য জীবনের মানুষের দৈনন্দিন কাজ ও পরিবেশকে তুলে আনা হয়েছে এসব শিল্পকর্মে। প্রদর্শনী চলবে ২৬ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত।