নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় আজ সোমবার ভোরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার সাতগ্রাম ইউনিয়নে পাঁচরুখী বড় মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম বলেন, আজ ভোরে মহাসড়কের পাঁচরুখী বড় মসজিদ এলাকায় ঢাকাগামী পাথরবোঝাই একটি ট্রাকের ইঞ্জিন বিকল হয়। ট্রাকের চালক ও সহকারী সেটি মেরামত করতে ট্রাকের নিচে যায়। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক ওই ট্রাকটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে বিকল ট্রাকটির চাকায় পিষ্ট হয়ে চালক আনসার আলী (৪৬) ও সহকারী ইয়াকুব আলীর (৩৫) মৃত্যু হয়। ওসি আরও জানান, নিহত আনসার আলী ও ইয়াকুবের বাড়ি চুয়াডাঙ্গার কুলচারা গ্রামে। ঘন কুয়াশার কারণে বিকল ট্রাকটিকে দেখতে না পাওয়ায় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।