নারায়ণগঞ্জে হেফাজত-আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, নিহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর ও সোনারগাঁ উপজেলার সাইনবোর্ড, শিমরাইল ও কাঁচপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আজ সোমবার ভোর থেকে পুলিশের সঙ্গে হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে বিজিবির সদস্যরাও পুলিশের সঙ্গে যোগ দেন। এতে পুলিশ ও বিজিবির তিন সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তবে নিহতদের আত্মীয়স্বজন, পরিবার ও প্রত্যক্ষদর্শীরা বাকি ১৭ জন নিহতের খবর জানায়। নিহতদের পরিচয়হামলায় বিজিবির নায়েক সুবেদার শাহ আলম (৪০), পুলিশের কনস্টেবল ফিরোজ (৩৫) ও জাকারিয়া (২৮) নিহত হয়েছেন। তাদেরকে কুপিয়ে, পিটিয়ে ও ইট দিয়ে মাথা থেঁতলে হত্যা করা হয়।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কাঁচপুর ও সিদ্ধিরগঞ্জ শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানার শ্রমিক, কর্মচারী কর্মস্থলে যাওয়ার পথে সংঘর্ষের মাঝে পড়ে। তাদের অনেকে মারা গেছেন।নিহতরা হলেন সিদ্ধিরগঞ্জের পাইনাদি নতুন মহল্লার আলী আহম্মেদের ছেলে সিএনজি অটোরিকশাচালক জসিমউদ্দিন (৩২), ইদ্রিস আলীর ছেলে হান্নান (৩২), মাদানী নগরেরর আবদুল খালেকের ছেলে পলাশ (২৫), নিমাইকাশারী এলাকার শহীদুল্লাহর ছেলে সুতাব্যবসায়ী নাজির আহম্মেদ (৩০), সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী এলাকার কায়কোবাদের ছেলে দনিয়া কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ওসমান গনি (১৮), ডেমরার বাচ্চু বাবুর্চির ছেলে গার্মেন্টসকর্মী রুবেল (২৫), একই এলাকার ভ্যান চালক সাদেক (৩২), সিদ্ধিরগঞ্জের পূর্ব নিমাইকাশারীর আবু মুন্সীর ছেলে রিকশা চালক হাবিবল্লাহ ওরফে রুবেল (৩৪), পূর্ববাগমারা এনামুল হকের ছেলে (এসএসসি ফলপ্রার্থী) মাজহারুল ইসলাম (১৬), পাইনাদি নতুন মহল্লার মৃত আবুল হাশেমের ছেলে ও নারায়ণগঞ্জ শহরের সমবায় সুপার মার্কেটের ফাহিম ফ্যাশনের কর্মচারী সাইফুল (৩৬), শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার উপসী গ্রামের আলী হোসেনের ছেলে বাবু গাজী (৩৬), সিদ্ধিরগঞ্জের রসুলবাগের আলী আকবর স্কুলের শিক্ষক নাজমুলের ছোট ভাই (এসএসসি ফলপ্রার্থী) খালেদ (১৬), ডেমরার ধলেশ্বরের মোকাররম মিয়ার ছেলে সাইদুল (২৮), জুয়েল (২৫), চাঁদপুরের তাহের ক্বারীর ছেলে সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারীর বাসিন্দা রাজমিস্ত্রি আবদুল গফুর (৩৫), কাভার্ডভ্যানের হেলপার মিজানুর রহমান (২০) এবং চাঁদপুরের খাসেরবাড়ী এলাকার বাবুলের ছেলে মাছুম (৩৫)।চিকিত্সা কর্মকর্তা ও প্রশাসনের বক্তব্যনারায়নগঞ্জের শহরের খানপুরে অবস্থিত ২০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আবাসিক চিকিত্সা কর্মকর্তা নাজিমউদ্দিন প্রথম আলোকে জানান, এ হাসপাতাল থেকে মাছুম ও হান্নানের লাশ পরিবার নিয়ে গেছে। এ ছাড়া আহত অবস্থায় ২৯ জন সাধারণ মানুষ, ১৪ জন পুলিশ ও নয়জন বিজিবি এসেছেন। এদের মধ্যে বিজিবির চারজন ও পুলিশের তিনজনকে ঢাকায় পাাঠানো হয়েছে। এ ছাড়া গুরুতর আহত ২২ জন সাধারণ মানুষকে ঢাকায় পাঠানো হয়েছে। শহরের মণ্ডলপাড়ার ১০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের আবাসিক চিকিত্সা কর্মকর্তা আসাদুজ্জামান জানান, তাঁর হাসপাতালে তিনটি লাশ ময়নাতদন্তের জন্য পুলিশ দিয়ে গেছে। তবে পুলিশ কোন নাম পরিচয় না দেওয়ায় সেগুলোর ময়নাতদন্ত করা হয়নি। প্রশাসন সূত্রে জানা যায়, আহত পুলিশ সদস্যদের মধ্যে সুবেদার সোলায়মান হককে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে, কনস্টেবল মাহবুব, তানভীর আহমেদ, আনোয়ার, হাসান আলী, মোয়াজ্জেম, নাহিন, কামরুজ্জামান, সাহেব আলী, গুলজার, মোয়াজ্জেম, তাজুল ইসলাম, এএসআই মমতাজকে নারায়ণগঞ্জ ২০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বিজিবি সদস্যদের মধ্যে লাভলু, আনোয়ার, ইসমাইলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া মোস্তাকিন, আলম, হামিদ, গুলজারকে নারায়ণগঞ্জ ২০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে লাভলু ঢাকায় মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। তবে বিষয়টি কেউ নিশ্চিত করতে পারেনি। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ২১ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁরা হলেন দুলাল, সালাউদ্দিন, মোজাম্মেল, আমিনুর, নাসির, কাদির, মোক্তার, রুবেল, মহিউদ্দিন, মহসীন, হাবিল, আরিফ, কাইয়ুম, রাশেদুল, মহিবুল, হেলাল, ইউসুফ (২), রহমান, রিপন, হালিমা ও বাদল।পুলিশের বক্তব্যজেলা পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম বলেন, হামলায় পুলিশের দুই সদস্য ও বিজিবির একজন নিহত হযেছেন। তিনি বলেন, সাধারণ মানুষের বিষয়ে এখনো তাদের কাছে সুনির্দিষ্ট কোন তথ্য নেই।সংঘর্ষে কী পরিমাণ রবার বুলেট, শট গান ও রাইফেলের গুলি ব্যবহূত হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনই এ ব্যাপারে সঠিক কোন তথ্য দেওয়া সম্ভব নয়। কারণ সংঘর্ষে পুলিশ, আমর্ড পুলিশ, র্যাব এবং বিজিবি গুলি চালিয়েছে। ওই চার বাহিনীর কাছ থেকে তথ্য পাওয়ার পরেই সঠিক সংখ্যা বলা যাবে। হামলার শিকার সাংবাদিকেরাপ্রত্যক্ষদর্শীদের জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়াও সাংবাদিক দেখা মাত্রই তাদের দিকে হামলা করে হেফাজতকর্মীরা। মাদানীনগর মাদ্রাসার ভেতরে পুলিশ ঢুকতে গেলে হেফাজত কর্মীরা বাধা দেয়। এ সময় ফটো সাংবাদিকরা ছবি তুলতে গেলে এমরান ও বিশাল আহমেদ নামে দুই ফটো সাংবাদিককে মারা হয়। সকাল ১০টার দিকে মাদানীনগর মাদ্রাসায় ছবি তুলতে গেলে পেটানো হয় দৈনিক যুগান্তরের ফটো সাংবাদিক শামীম নূরকে। তাঁকে উদ্ধার করতে গিয়ে প্রহূত হন যুগান্তরের ফতুল্লা প্রতিনিধি জাবেদ আহমেদ জুয়েল। সকাল পৌনে সাতটার দিকে হেফাজতকর্মীদের রোষানলে পড়েন বাংলা নিউজের নারায়ণগঞ্জ প্রতিনিধি তানভীর হোসেন। এ ছাড়া চ্যানেল আইয়ের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। মারধর করা হয় রিপোর্টার রিজওয়ান কাদের ও ক্যামেরাম্যান হাবিবকে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হন দৈনিক জনকণ্ঠের নারায়ণগঞ্জের ফটো সাংবাদিক শিপন আহমেদ, ইত্তেফাকের তাপস সাহা, দৈনিক সমকালের মেহেদী হাসান সজীব ও দৈনিক দেশের আলোর মোহাম্মদ কাইউম।