নারায়ণগঞ্জে ২০ মণ নিষিদ্ধ পলিথিন উদ্ধার, গুদাম সিলগালা
নারায়ণগঞ্জে একটি গুদামে অভিযান চালিয়ে নিষিদ্ধ ২০ মণ পলিথিন উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে গুদামটি সিলগালা করে দেওয়া হয়। আর পলিথিন বিক্রির অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে ৫৫ হাজার টাকা।আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের দিগুবাবুর বাজার এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারাবান তাহুরা ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। এ সময় বিপুলসংখ্যক র্যাব ও পুলিশের সদস্য উপস্থিত ছিলেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট শারাবান তাহুরা জানান, শহরের দিগুবাবুর বাজার এলাকার সাই-ফাই ডিপার্টমেন্টাল স্টোরের গুদামে অভিযান চালিয়ে ৫৮ বস্তা পলিথিন উদ্ধার করা হয়, যার ওজন ২০ মণের মতো। আর পলিথিন বিক্রির অভিযোগে ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে গুদামটি সিলগালা করে দেওয়া হয়েছে। অন্যদিকে সলিমুল্লাহ এন্টারপ্রাইজ নামের দোকান থেকে দুই কেজি পলিথিন উদ্ধার করা হয়। তাই প্রতিষ্ঠানের মালিক আনিসুর রহমানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।