নারায়ণগঞ্জে ‘ঢাকায় থাকি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন থেকে নারায়ণগঞ্জ জেলার পাঠকেরাও পাবেন প্রথম আলোর রোববারের ক্রোড়পত্র ‘ঢাকায় থাকি’। এতে ঢাকার পাশাপাশি থাকবে নারায়ণগঞ্জবাসীর গর্ব আর নাগরিক-বঞ্চনার নানা খবর।আপনি ঢাকা কিংবা নারায়ণগঞ্জ—যেখানেই থাকুন না কেন, জানান আপনার এলাকার ছোট-বড় নাগরিক সমস্যার কথা। জানাতে পারেন নাগরিক জীবনের ভালো-মন্দ যেকোনো খবর। ছবিও পাঠাতে পারেন। পাঠকদের লেখা নিয়েই প্রতি সংখ্যায় থাকছে ‘যেভাবে বেঁচে আছি’, ‘কী নাই, কী চাই’ ও ‘ডাকবাক্স’-এর আয়োজন। লেখা পাঠানোর মাধ্যম যদি চিঠি হয়, তবে খামের ওপর লিখুন ‘ঢাকায় থাকি, প্রথম আলো, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫’। ই-মেইলেও ([email protected],[email protected]) লেখা ও ছবি পাঠাতে পারেন। আপনার অভিযোগ ‘ঢাকায় থাকি’ বিভাগে টেলিফোন করেও জানাতে পারেন।আজকে ‘ঢাকায় থাকি’ ৩০০তম সংখ্যায় পা রাখল।আমাদের পাঠক ও শুভানুধ্যায়ীদের ৩০০তম সংখ্যার শুভেচ্ছা।