নারায়ণগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে আজ সোমবার ভোরে র্যাবের গুলিতে শফিকুল ইসলাম (৪২) নামের একজন নিহত হয়েছেন। র্যাবের দাবি, নিহত শফিকুল ইসলামের বিরুদ্ধে কুমিল্লার দাউদকান্দি ও তিতাস থানায় হত্যা, ডাকাতি ও অস্ত্র আইনে ৩৮টি মামলা আছে। আজ জেলার আড়াইহাজার উপজেলার গোপালদী দক্ষিণপাড়া এলাকায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শফিকুল মারা যান। তিনি কুমিল্লার দাউদকান্দি উপজেলা সদরের চান মিয়ার ছেলে। ঘটনা সম্পর্কে র্যাব-১১-এর ভাষ্য হচ্ছে, একদল ডাকাত গোপালদী দক্ষিণপাড়া এলাকায় একটি ধানখেতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন সংবাদ পেয়ে আজ ভোরে র্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়। উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা র্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র্যাবও পাল্টা ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় শফিকুল ইসলামকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করে।র্যাবের দাবি, ঘটনাস্থল থেকে তারা একটি পিস্তল, একটি পাইপগান ও দুটি গুলির খোসা উদ্ধার করেছে।আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।