নারায়ণগঞ্জের ঘটনায় বিএনপিকে দায়ী করলেন হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় জমি অধিগ্রহণ নিয়ে আজ শনিবার র‌্যাব-পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনার জন্য বিএনপিকে দায়ী করলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। তিনি আজ বিকেলে রংপুর সার্কিট হাউসে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন।আওয়ামী লীগের এ নেতার ভাষ্য, ‘ওই এলাকায় আর্মি হাউজিং প্রকল্পের কাজ চলছে। সেনাবাহিনীর সঙ্গে জনগণের সম্পর্কের অবনতি ঘটাতে বিএনপি এ অপতৎপরতা চালাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি যেন না ছাড়তে হয় এবং সেনাবাহিনীর সঙ্গে দেশের জনগণের সম্পর্ক যেন অবনতি হয়, সে জন্য রূপগঞ্জের বাসিন্দাদের উসকে দিয়েছে তারা।’ তিনি ওই এলাকার গ্রামবাসীকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন।