নারায়ণগঞ্জের নয়টি ওয়ার্ডে ইভিএম ব্যবহার হবে: এম সাখাওয়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নয়টি ওয়ার্ডে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার হবে। যেসব ওয়ার্ডে ইভিএম ব্যবহূত হবে না, সেসবের ২৫ শতাংশ ওয়ার্ডে ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসি ক্যামেরা) ব্যবহার করা হবে।আজ মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিং নির্বাচন কমিশনার এসব কথা বলেন। তিনি আরও বলেন, নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের ব্যয়ের হিসাব পর্যবেক্ষণ করা হবে। এ জন্য একটা কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিতে রাজস্ব বোর্ড, জেলা প্রশাসক (রাজস্ব) ও দুর্নীতি দমন কমিশন (দুদক) থাকবে। নির্বাচনী প্রার্থীরা কমিটির কাছে প্রতি সপ্তাহে ব্যয়ের হিসাব জমা দেবেন।