নারী নিপীড়ন প্রতিরোধে তেজস্বিনী বাহিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে যাত্রীবাহী ট্রেন ও রেলস্টেশনগুলোতে ইভ টিজিং, শ্লীলতাহানি ও নারী নিপীড়ন প্রতিরোধে নতুন একটি স্কোয়াড (বাহিনী) গঠন করা হয়েছে। ভারতের দক্ষিণ-পূর্বাঞ্চল রেলওয়ে প্রটেকশন ফোর্স (আরপিএফ) ‘তেজস্বিনী স্কোয়াড’ নামের এ বাহিনী গঠন করেছে, যার নেতৃত্বে থাকবেন নারীরা। তাঁদের প্রশিক্ষণে সাহায্য করছেন আরপিএফের কমান্ডো বাহিনীর জওয়ানেরা। ইতিমধ্যে এই বাহিনীর সদস্যরা পশ্চিমবঙ্গের বিভিন্ন রেলস্টেশন এবং ট্রেনে কাজ শুরু করেছেন। এ বিষয়ে আরপিএফের কর্মকর্তা চন্দ্রমোহন মিশ্র বলেছেন, মূলত রেলস্টেশন ও ট্রেনে নারী নিপীড়ন প্রতিরোধের জন্য এই বাহিনী গড়া হয়েছে।