নারী নির্যাতন প্রতিরোধ নিয়ে রচনা প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারী নির্যাতন প্রতিরোধে পুরুষদের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। তাই সব পুরুষ সচেতন হলে নারী নির্যাতনের ঘটনা আর ঘটবে না। এই ভাবনায় জাতিসংঘের অঙ্গপ্রতিষ্ঠান ইউএন-ওমেন রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে। এতে শুধু পুরুষেরা লিখবেন নারী নির্যাতন প্রতিরোধে তাদের ভূমিকা।বাংলা বা ইংরেজি ভাষায় সর্বোচ্চ ৮শ শব্দের মধ্যে ১৩-১৮ বছর বয়সী পুরুষেরা ক গ্রুপ এবং ১৯-২৫ বছর বয়সী পুরুষেরা খ গ্রুপে এতে অংশ নিতে পারবেন। রচনার সঙ্গে পুরো ঠিকানা ও জন্মতারিখ দিয়ে পৌঁছাতে হবে ৭ ফেব্রুয়ারির মধ্যে বাঙলা কমিউনিকেশন্স লিমিটেড, বাড়ি-২৫৪, রোড-৩, বারিধারা, ডিওএইচএস, ঢাকা-১২০৬ ঠিকানায়। বিজ্ঞপ্তি।