প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘এক বিংশ শতাব্দীর সামগ্রিক উন্নয়নের বিপরীতে নারী নির্যাতন মারাত্মক বাধা। তাই বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে নারী নির্যাতন প্রতিরোধে সচেতন মহল সোচ্চার হয়ে উঠছে। বিশ্বব্যাপী নারী নির্যাতন প্রতিরোধে শুধু আইন প্রণয়ণ নয়, এ জন্য মানুষের মৌলিক চাহিদা অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার পরিপূর্ণ নিশ্চয়তা অনিবার্য।’ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে জাতীয় নারী জোট, সিলেট শাখার উদ্যোগে আয়োজিত মতবিনিময় ও আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। ৫ ডিসেম্বর সিলেট নজরুল একাডেমী মিলনায়তনে ‘নারী নির্যাতন প্রতিরোধে করণীয়’ শীর্ষক এই মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।