নারী পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না, অভিযোগ নোমানের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে নগরের ভোটকেন্দ্রে মোহাম্মদ মনজুর আলমের পক্ষে নারী পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। তিনি আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে মনজুরের সঙ্গে নগরের উত্তর কাট্টলী হাজি দাউদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান। মনজুর সেখানে ভোট দেওয়া শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। কথা বলেন আবদুল্লাহ আল নোমানও।নোমান অভিযোগ করেন, নগরের হাজিপাড়া, ঝরনাপাড়াসহ কয়েকটি স্থানের ভোটকেন্দ্রে মহিলা পোলিং এজেন্টরা ঢুকতে পারছেন না। তাঁদের বাধা দেওয়া হচ্ছে। এ সময় সাংবাদিকেরা তাঁর কাছে জানতে চান, তিনি ঘটনাস্থলে গিয়ে এসব অভিযোগ সম্পর্কে জেনেছেন, নাকি শুনেছেন? জবাবে আবদুল্লাহ আল নোমান বলেন, তিনি এসব অভিযোগ শুনেছেন।