নারী প্রেসিডেন্টের অপেক্ষায় যুক্তরাষ্ট্র: পেলিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলাস্কার সাবেক গভর্নর ও আলোচিত মার্কিন নারী রাজনীতিবিদ সারাহ পেলিন বলেছেন, যুক্তরাষ্ট্র একজন নারী প্রেসিডেন্টের জন্য অপেক্ষা করছে। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিত এক ব্যবসায়ী ফোরামে গতকাল মঙ্গলবার তিনি এ কথা বলেন। খবর এবিসি নিউজের।যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে কয়েক দিন আগে সারাহ পেলিন ঘোষণা দেন। তবে গতকাল সারাহ পেলিন সিউলে ব্যবসায়ী ফোরামে বলেন, ‘একজন নারী মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন এবং আমি সেই দিনের দিকে তাকিয়ে আছি।’ তবে পেলিন তাঁর বক্তৃতায় নিজের রাজনৈতিক ভবিষ্যত্ নিয়ে কোনো ইঙ্গিত দেননি। একই সঙ্গে কেন তিনি প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন, তারও কোনো ব্যাখ্যা দেননি। পেলিন আরও বলেছেন, উত্তর কোরিয়ার সরকার পরিবর্তনের দিকে তিনি তাকিয়ে আছেন। পিয়ংইয়ংয়ের বর্তমান সরকারের পতনের পর দক্ষিণ কোরিয়া সে দেশ পুনর্গঠনে সহায়তা করবে, তিনি সেই দিনেরও অপেক্ষায় আছেন।