নারী বা পুরুষ নয়, সুশাসন প্রতিষ্ঠায় সৎ মানুষ দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীরা ক্ষমতায় গেলেই যে দেশে সুশাসন প্রতিষ্ঠা হবে, তা ঠিক নয়। গণতন্ত্র ও স্থিতিশীল পরিবেশের মাধ্যমে দেশে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব। এ জন্য নারী বা পুরুষ নয়, বরং সৎ মানুষ প্রয়োজন। সবার সম্মিলিত প্রচেষ্টা এবং নারীর ক্ষমতার পূর্ণ সদ্ব্যবহার করতে হবে। আজ রোববার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত ‘সুশাসন প্রতিষ্ঠায় নারী সংসদ সদস্যদের ভূমিকা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এসব কথা বলেছেন।রাজধানীর ব্র্যাক সেন্টার ইন অডিটোরিয়ামে এই বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ সাগুফতা ইয়াসমীন। এতে সভাপতিত্ব করেন টিআইবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম হাফিজউদ্দিন খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।১৯৬৪ সালে নোয়াখালী জেলার একটি সমাবেশে বক্তৃতা দেওয়ার অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে মতিয়া চৌধুরী বলেন, সমাবেশের একপর্যায়ে তৎকালীন ছাত্রনেতা শহীদুল্লাহ কায়সার সমাবেশস্থলের একটি স্থানের দিকে তাকিয়ে বললেন, “দেখো মতিয়া, ওই লোকগুলো মঞ্চের দিকে পিঠ দিয়ে অন্যত্র তাকিয়ে আছে। এই ঘটনার কারণ জানতে চাইলে শহীদুল্লাহ কায়সার বলেন, ‘ওরা বক্তৃতা শোনার লোভ সামলাতে না পেরে সমাবেশের এসেছে। কিন্তু মঞ্চে নারীদের বসে থাকতে দেখে সমাবেশের বিপরীত দিকে তাকিয়ে আছে।’’ এ কথা উল্লেখ করে মতিয়া চৌধুরী বলেন, এখন এই অবস্থা থেকে নারী-পুরুষ উভয়ে বেরিয়ে এসেছে। অবস্থার অনেক উন্নতি হয়েছে।জঙ্গি তৎপরতায় নারীদের ব্যবহার করা হচ্ছে মন্তব্য মতিয়া চৌধুরী বলেন, জঙ্গি স্বামীরা তাদের স্ত্রীদের সন্তানসহ আত্মহত্যার কাজে প্রলুদ্ধ করছে। নারীদের এ ধরনের কাজে যুক্ত না হওয়ার আহ্বান জানান তিনি।সাগুফতা ইয়াসমীন বলেন, ‘জাতি কতটুকু শিক্ষিত, তার ওপর নারীর ক্ষমতায়ন নির্ভর করে। সে কারণে নারীর উন্নয়নে প্রয়োজন শিক্ষার প্রসার ঘটানো। এ ছাড়া এ দেশে নারীর অগ্রযাত্রা বাধাগ্রস্ত হচ্ছে ধর্মীয় মৌলবাদের উত্থানের কারণে। সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।’অনুষ্ঠানে ‘সুশাসন প্রতিষ্ঠায় নারী সংসদ সদস্যদের ভূমিকা’ শীর্ষক প্রতিবেদন উপস্থাপন করেন টিআইবির গবেষক ফাতেমা আফরোজ।অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন সাংসদ তহুরা আলী, আশরাফুননেসা মোশারফ, জাহানারা বেগম, পাপিয়া, রাশেদা বেগম, ফরিদা রহমান, মমতাজ বেগম, নীলুফার চৌধুরী, আসমা জেরিন, শাহিদা তারেক দীপ্তি, শাম্মী আকতার ও নুর আফরোজা আলী।