নারী মডেলসহ তিন লিবীয় নাগরিক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে বনানীর একটি হোটেল থেকে বিপুলসংখ্যক বাংলাদেশি পাসপোর্ট, মার্কিন ডলার, টাকাসহ লিবিয়ার তিন নাগরিক ও বাংলাদেশের এক নারী মডেলকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল মঙ্গলবার গভীর রাতে তাঁদের আটক করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার (মিডিয়া) গাজী রবিউল ইসলাম প্রথম আলো ডটকমকে জানিয়েছেন।লিবীয় তিন নাগরিক হলেন: ওমর মাহমুদ (২৩), সামির ও মোবারক (৩৬)। বাংলাদেশি নারী মডেলের নাম প্রিয়াঙ্কা (২৫)।ডিএমপির সহকারী কমিশনার গাজী রবিউল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল মধ্যরাতে বনানীর লেক শোর হোটেলে অভিযান চালিয়ে ওই তিন লিবীয় নাগরিক ও বাংলাদেশি নারী মডেলকে আটক করা হয়েছে। লিবিয়ার নাগরিকদের কাছ থেকে ৫৯৫টি বাংলাদেশি পাসপোর্ট, এক লাখ ৮১ হাজার মার্কিন ডলার ও ১০ লাখ ৬৬ হাজার বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়েছে।