প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের তাগিদ দিলেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। গত ২৪ মার্চ নারী সাংবাদিক কেন্দ্রের দশকপূর্তি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক বলেন, গত ১০ বছরে ফিচার ও প্রতিবেদন লেখার ওপর প্রশিক্ষণ দিয়েছে সংগঠনটি। এ ছাড়া ইলেকট্রনিক মাধ্যমে সাংবাদিকতার ওপরও বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আর নারী সাংবাদিকদের কর্মস্থলে নিরাপত্তাসহ আনুষঙ্গিক সুযোগ-সুবিধার প্রস্তাব দেওয়া হয়েছে সরকারের কাছে। অনুষ্ঠানে বিভিন্ন মাধ্যমের নারী সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। নারীমঞ্চ প্রতিবেদক