নারী সাংবাদিকের ওপর হামলাকারীদের শাস্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র নারী সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে। আজ জাতীয় প্রেসক্লাবে সংগঠনের উদ্যোগে আয়োজিত এক সভায় এ দাবি জানানো হয়। সভায় নারী সাংবাদিকদের ওপর হামলাকারীদের দ্রুত বিচার ও কঠোর শাস্তি দাবি করা হয়। সেই সঙ্গে নারী সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও তাঁদের যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা করার দাবি জানানো হয়। নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুল আরা হকের সভাপতিত্বে ওই প্রতিবাদ সভায় বক্তব্য দেন সহসভাপতি দিল মনোয়ারা মনু, এবিসি রেডিওর বার্তা সম্পাদক শান্তনু চৌধুরী, আমিন আল রশিদ, বনশ্রী ডলি, পারভীন সুলতানা ঝুমা প্রমুখ। বাসস।