নারীকর্মীকে টাইট জিন্স পরার নির্দেশ, অতঃপর...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডনের এক নারী অনলাইন অ্যান্ড শপ বিজনেস মার্কেটফোরহোম নামের প্রতিষ্ঠানে কাজ করতেন। তাঁর বস ম্যাথুই ফ্লিন, তাঁকে প্রতিনিয়ত হয়রানি করতেন, অশালীন কথা বলতেন। একদিন তাঁকে আঁঁটসাঁট টাইট জিন্স পরে অফিসে আসার নির্দেশ দিলে মানসিকভাবে ভেঙে পড়া ওই নারী আদালতের শরণাপন্ন হন। ট্রাইব্যুনাল ওই নারীকে কমপক্ষে ২০ হাজার পাউন্ড ক্ষতিপূরণ দেওয়ার জন্য ফ্লিনকে নির্দেশ দেন।ডেইলি মেইলের খবরে বলা হয়, ওই নারী লন্ডনের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ১৯০ মাইল দূরের প্লাইমাউথ শহরে বাস করেন। তিনি বলেন, ১০ মাস আগে ওই প্রতিষ্ঠানে চাকরিতে যোগদান করেন। চাকরি শুরু করার পর থেকেই ফ্লিন তাঁকে উত্ত্যক্ত করে আসছিলেন। ফ্লিন তাঁর স্তন এবং নিতম্ব নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করা ছাড়াও প্রতিদিন হয়রানি করতেন বলে জানান ওই নারী।ওই নারী বলেন, তিনি বেশ স্বাস্থ্য সচেতন। তাই তিনি সপ্তাহে দুই দিন ব্যায়ামাগারে যেতেন সাইক্লিং করতে। তাঁকে ব্যায়ামাগারে যেতে দেখে ফ্লিনও ওই ব্যায়ামাগারে যাওয়া শুরু করেন। ফ্লিন সব সময় তাঁর সাইক্লিং করা দেখার জন্য আশপাশে দাঁড়িয়ে থাকতেন এবং বাজে বাজে মন্তব্য করতেন।এক বছরে ফ্লিন ওই নারীকে ১৩ হাজার পাউন্ড বেতন দেওয়া শুরু করেন। তিনি তাঁকে আরও বলেন, ব্যবসার পরিধি যদি বাড়ে এবং বিশ্বের অন্যান্য দেশে তাঁদের পণ্য রপ্তানি করতে পারেন, তাহলে তাঁকে ৪০ হাজার পাউন্ড বেতন দেওয়া হবে।বিচারকেরা ওই নারীর কাছ থেকে সবকিছু শুনে এবং সাক্ষ্যপ্রমাণ শেষে ফ্লিনকে নির্দেশ দেন, ওই নারীকে ২১ হাজার ৬৮১ পাউন্ড ক্ষতিপূরণ দিতে।ওই নারী ফ্লিনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, ফ্লিন তাঁর জীবনকে দুর্বিষহ করে তুলেছেন। তিনি এখন পুরুষের প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলেছেন। তাঁর এমন অবস্থা হয়েছে যে এখন জীবনসঙ্গীকেও ভালো দৃষ্টিতে দেখতে পারছেন না। তিনি ফ্লিনের অবস্থা প্রকাশ করতে গিয়ে বলেন, ফ্লিন নারীদের মানুষ হিসেবে দেখেন না। ফ্লিন মনে করতেন, নারীরা পৃথিবীতে এসেছে শুধু পুরুষের মনোরঞ্জনের জন্য।